

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে পায়রা সার্ভিস নামের একটি টুরিস্ট বাসের ধাক্কায় দু'জন পথচারী রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের লেদা বিজিবি ক্যাম্পের কাছে ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি জানিয়েছেন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী নুরুল আজিম বাবু।
তিনি জানান,টেকনাফগামী পায়রা সার্ভিস (কক্সবাজার -জ -১১ -০১৭৯) নামের একটি টুরিস্ট বাস দ্রুত গতি আসতে দেখা গেছে।পরে লেদা ব্রীজের পাশে ৭-৮ বছর বয়সের দু'জন রোহিঙ্গা শিশু রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তখন দ্রুত গতি আসা পায়রা সার্ভিস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে এ দুই শিশু নিহত হয়।এ বাসের ভেতর সবাই টুরিস্ট ছিল।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) মো. কাইয়ুম চৌধুরী বলেন,এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেন বলে তিনি জানায়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com