

মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ
বুধবার (১৪ জুন ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন কেকে পাড়া, ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল বাশারের বাড়ির আঙ্গিনায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ১৪ জুন ২০২৩ তারিখ আনুমানিক সকাল ০৯১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার টেকনাফ এর নেতৃত্বে উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপিস্থিতি বুঝতে পেরে মোঃ আবুল বাশার (৩৮) বাড়ি থেকে পালানের চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্য কর্তৃক ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে কোস্ট গার্ড এর আভিযানিক দল কর্তৃক উক্ত বাড়ির আঙ্গিনায় তল্লাশি করে লাকড়ির স্তুপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১টি প্লাষ্টিকের বস্তা হতে ৬৩,০০০(তেষট্টি হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com