

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
নিহতরা হলেন- বাহার ছড়া ৫নং ওয়ার্ড বাইন্যাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২২) ও ৭নং ওয়ার্ড হাজম পাড়া গ্রামের সোনা আলীর ছেলে রাহমত উল্লাহ। এদের মধ্যে একজন কৃষক ও অপরজন জেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত তারা কৃষি ও জেলে কাজ করতে নিজের কর্মস্থলে ছুটে যায়। হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বিকট বজ্রপাতে তারা মাঠিতে পড়ে যায়। পরে এলাকার সাধারণ মানুষ তাদের খোঁজ-খবর নিতে গেলে পানের বরজ এবং সাগর পাড় হতে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ হাজার করে ২ পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের পরিবারে খাবার সহায়তা প্রদান করা হয়।
এ সময় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com