
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
সোমবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১,৮০০ জন দরিদ্র ছাত্র-ছাত্রীকে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
এরই অংশ হিসেবে টুমচর ইউনিয়নের ৪০ জন শিক্ষার্থীর হাতে ইউনিফর্ম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, “দারিদ্র্য যেন কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবনে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্যই এই উদ্যোগ। উপজেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে আছে।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
