

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলা সদরে ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবী ইলিশ জেলেদের মধ্যে ১'শ ২৮টি বকনা বাছুর বিতরণ করা হয়।
গতকাল শনিবার (৮ জুন) বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগিদের হাতে এসব বাছুর তুলে দেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
উক্ত অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৩- ২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১'শ ২৮ জন দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবীদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com