জেলা যুবদল সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন,  নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর শহরের বিএনপির প্রার্থী হওয়ার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন রেজাউল করিম লিটন।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

রেজাউল করিম লিটন জানান, “লক্ষ্মীপুর পৌর শহরের বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে গত ৩ জুন তিনি যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগপত্র পাঠান। গতকাল মঙ্গলবার (১৭ জুন) কেন্দ্রীয় কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করে।”

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লিটন লক্ষ্মীপুর পৌর বিএনপিতে প্রার্থী হবেন। এতে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে স্বীয় পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র প্রদান করেন। এর ভিত্তিতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেন।

২০২২ সালের ৯ জুন রেজাউল করিম লিটনকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট লক্ষ্মীপুর জেলা যুবদল কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো তিনি জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন।