

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘বিদ্যালয়ের আঙ্গিনায় যেনো আমরা ফুল-ফল গাছ রোপণ করি।'
তিনি আরও উল্লেখ করে বলেন, ‘প্রাণ প্রকৃতি ও পরিবেশ এক সূত্রে গাঁথা। এই তিনটির অস্তিত্ব যদি না থাকতো, পৃথিবী নামক কোনো গ্রহই টিকে থাকতে পারতো না। আর পৃথিবী না থাকলে আমরাই বা কিভাবে বসবাস করতাম। কাজেই আমরা সবাই মিলে পরিবেশের সাথে যুক্ত রয়েছি।'
তিনি বলেন, ‘প্রকৃতির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসার এই বীজটি শৈশবেই শিশুদের মধ্যে রোপন করে দিতে হবে। এটি একসময় মহীরুহে পরিণত হবে এবং তারা দেশকে ভালবাসতে শিখবে, দেশের মানুষকে ভালবাসতে শিখবে, পরিবেশকে ভালোবাসতে শিখবে।’
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদসহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com