

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উক্ত বাজেট উপস্থাপন করা হয়। চলতি অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ১'শ ৪৬ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৭৩০.৮২ টাকা।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটকে জনবান্ধব বাজেট হিসেবে আখ্যায়িত করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com