

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (১৭ জুন) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
এতে উপস্থিত ছিলেন - লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসারগণ, কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাগণ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সভায় বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জেলা প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।"
সভায় উপস্থিত সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা দেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার সংশ্লিষ্ট সকলকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com