

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সখীপুর থানার অফিসার্স ইনচাজ (ওসি) রেজাউল করিম। টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, গেলো আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় টাঙ্গাইল জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন সখীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সখীপুর থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিমের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এ সময় জেলায় কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com