

নিজস্ব প্রতিবেদক :
হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আগাম জামিন পেয়েছেন। মামলার পুলিশি রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী আলী আহমেদ খোকন, মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ হোসেনসহ অনেকেই আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন ।
সোমবার (২১ অক্টোবর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ তাকে জামিন দেন।
আন্দোলনে আইনজীবী পান্নার বিরুদ্ধে আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার এনে মামলা করা হয় ।
ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের।
এই মামলায় নাম উল্লেখ করা আসামি মোট ১৮০ জন। ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com