

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে রায়পুর উপজেলার বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রশিবিরের নেতারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, ‘এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং সমাজের ওপরও আঘাত। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই।’
এ সময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com