

দক্ষিণাঞ্চল প্রতিবেদক: প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুরে চলিশা বাজারের ভারানি খালের ধারে নিমগাছ রোপন করা হয়েছে।শুক্রবার (৬ জুলাই) সদর উপজেলার টোনা ইউনিয়নের জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে নিমগাছ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা: ফরহাদ হালিম ডোনার। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা চলিশা। ১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা বাজার সংলগ্ন খালটি কাটার পর এর উদ্বোধন করতে আসেন। তখন পানির সেচ পাম্প চালাতে গিয়ে আহত হন প্রেসিডেন্ট জিয়াউর। তার হাতে কাটাখাল এর পাশে নিম গাছের চারা রোপন করা হল।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com