

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বপ্ন নীড় সমাজ কল্যাণ পরিষদ দুর্লভ পুর এর উদ্যোগে দেশ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।রবিবার দুপুরে সংগঠরের অস্থায়ী কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও রাহাদ আলম হৃদয় এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট নাসিরুল হক আফিন্দী, সংগঠনের উপদেষ্টা সদস্য কাউসার আফিন্দী, এবাদুর রহমান, সহ সভাপতি হাসানুর রহমান হাসান, সাধারণ সম্পাদক তারেক মিয়া, সাংগঠনিক সম্পাদক রাহাদ আলম শিব্বির আহমদ, পল্লী চিকিৎসক শামসুল আলম, এবাদুর রহমান, শের আলী মোফাজ্জল হক, উজ্জ্বল হোসেন প্রমুখ। অসহায় নারী পুরুষ ঈদ সামগ্রী পেয়ে আনন্দী তারা স্বপ্ন নীড় সংগঠনকে শুভেচ্ছা জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com