

সাইফ উল্লাহ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জামালগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন জামালগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফিজ মাওলানা দ্বীন ইসলাম। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com