জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন ভবন শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

বন্দর নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড কলশী দিঘির পাড়, জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন, ১ লা মার্চ দুপুর ১২ : ৩০  মিনিটের সময় উদ্বোধন করা হয়। এ শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সন্মানিত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ধর্মালম্বী, দানবীর – আলহাজ্ব আকতার শরীফ। উপদেষ্টা মন্ডলিদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শাহজাহান শরীফ, আলহাজ্ব নুরুল আজিম, আলহাজ্ব নুরুল আবছার, জোবের আলম। উপদেষ্টা – মোঃ আলাউদ্দিন, হাজী নুরুল হুদা, হাজী জাহিদ, হাজী জেবল হোসেন, হাজী ছালে আহম্মদ, হাজী আব্দুল মাবুদ, হাজী আব্দুর রহিম, মোঃ মনছুর আলম, মোঃ দিদারুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মৌলানা অছিউর রহমান আল কাদেরী, আলহাজ্ব মৌলানা ইউনুছ তৈয়ব, আলহাজ্ব হাফেজ মৌলানা আবদুল জব্বার, মৌলানা জাহাঙ্গীর আলম, মৌলানা আব্দুল্লাহ আল নোমান কাদেরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেসব ও শিক্ষানুরাগী – আলহাজ্ব আব্দুল ছত্তার কোম্পানি। বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ধর্মাবলম্বী ও ওমর শাহ পাড়া জামে মসজিদের সভাপতি – আলহাজ্ব হানিফ সওদাগর এবং ওমর শাহ পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক – আলহাজ্ব মাহাবুব আলম, এবং বিশিষ্ট সমাজ সেবক – আলহাজ্ব মোজাহের সহকারে এলাকাবাসী ও মুসল্লী বৃন্দ। উদ্বোধন শেষে জোহরের নামাজের পূর্বে- গাউছিয়া কমিটি বাংলাদেশ এর ওমর শাহ পাড়া সাধারণ সম্পাদক – মোঃ মনির উদ্দীনের সঞ্চালনায়,  অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরন করে নেওয়া হয় এবং নামাজের পর দোয়া মোনাজাত করা হয়।