

মোঃ হাছানুর জামান কারী, রামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা’র রামগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সাংবাদিক মাহমুদ ফারুক'কে প্রধান উপদেষ্টা করে দৈনিক খোলা কাগজ ও বাংলাদেশ সমাচার পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা'কে সভাপতি এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
সোমবার সন্ধায় লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলাম, সহ-সভাপতি শিমুল সাহা, সাধারণ সম্পাদক এ.কে.এম. মাহমুদ রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন উপস্থিত থেকে অনুমোদিত কমিটি রামগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
গত ১৬ নভেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সুপারিশক্রমে কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, দৈনিক সংবাদের এমরান হোসেন পাটোয়ারী সহ-সভাপতি, দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের সময়ের মোঃ হাসসানুজ্জামান ভুইয়া সাংগঠনিক সম্পাদক, দৈনিক নতুনদিন পত্রিকার তামজিদ হোসেন রুবেল কোষাধ্যক্ষ, দৈনিক ভোরের পত্রিকা হাসানুজ্জামান ক্বারী দপ্তর সম্পাদক, আজকের পদ্মার নজরুল ইসলাম স্বপন প্রচার সম্পাদক, বিডি প্রেস ২৪ ডট কম'র প্রতিনিধি অধ্যাপক হারুন অর রশিদ নির্বাহী সদস্য, লক্ষ্মীপুর ট্রিবিউন ডট কম'র ডাক্তার আরমান খাঁন জয় নির্বাহী সদস্য এবং আমার লক্ষ্মীপুর ২৪ ডট কম'র রায়হানুর রহমানকে নির্বাহী সদস্য করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com