
পিরোজপুর : জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কমিটির কপি সংশ্লিষ্ট নেতাদের হাতে তুলে দেওয়া হয়।
কেন্দ্রীয় নীতিনির্ধারণ পরিষদের সদস্যসচিব মুহাম্মাদ মনজুর হোসেনের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গণী স্বাক্ষর করে বরিশাল ও পিরোজপুর জেলা কমিটির অনুমোদন দেন।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম. আর. প্রিন্স, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির সভাপতি মো. মামুন-অর-রশিদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক নুরনবী সোহেল, দপ্তর সম্পাদক মো. রাব্বী মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পিরোজপুর জেলা কমিটির সভাপতি হাসান মামুন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
বরিশাল জেলা কমিটি
গত ২০ জুন বরিশাল নগরের সদর রোডের হোটেল কিং ফিশার হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা শাখার শতাধিক সদস্যের অংশগ্রহণে ভোটাভুটির মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
কমিটিতে দৈনিক বর্তমান-এর ব্যুরো প্রধান ও বরিশাল বাণীর সম্পাদক মো. মামুন-অর-রশিদ সভাপতি এবং দৈনিক যায়যায়দিন-এর ব্যুরো প্রধান মো. আরিফুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিভিন্ন পদে মোট ৫৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
পিরোজপুর জেলা কমিটি
পিরোজপুর জেলা শাখায় ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এজ ও দৈনিক দেশবার্তার সাংবাদিক হাসান মামুন।
কমিটির অন্যরা হলেন—সহসভাপতি মো. শাহানেওয়াজ সুমন ও এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মাহামুদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এ. সালাম খান, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ মিস্ত্রী, কোষাধ্যক্ষ এস. এম. মুর্শিদ এবং প্রচার সম্পাদক শুভ সমদ্দার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. ডি. রিপন মাহমুদ, মো. হাসান তালুকদার, মো. মারুফুল ইসলাম ও শরীফ মহিদুল ইসলাম। এ ছাড়া পিরোজপুর জেলা শাখায় ৩৮ জন সাধারণ সদস্য রয়েছেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনের পর বরিশাল ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে।
