

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ জুলাই ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়েত ইসলামী লক্ষ্মীপুর শহরের উদ্যোগে ১৬ জুলাই (বুধবার) এ বর্ণাঢ্য মিছিল ও পথসভার আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় জনগণের অংশগ্রহণে লক্ষ্মীপুর শহর এলাকার প্রধান প্রধান সড়ক মুখর হয়ে ওঠে গণদাবির স্লোগানে।
প্রধান অতিথি জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ বক্তব্যে বলেন, "জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিশেষ অতিথি জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। ১৯ জুলাইয়ের সমাবেশ সেই ঐক্যের কেন্দ্রবিন্দু হবে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন বলেন, “ষড়যন্ত্র উপেক্ষা করে শ্রমিক-কর্মজীবী মানুষের পক্ষ থেকে আমাদের এই পদক্ষেপ চলমান থাকবে। এ লড়াই একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন।”
উপস্থাপনা করেন শহর সেক্রেটারি হারুন অর রশীদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার আমীর এ্যাড. আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com