

মোঃ তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত সর্ববৃহৎ প্রতিযোগিতা "জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১" পুরস্কার পেলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল হাসান সাকিব।
প্রতিযোগিতায় সে কুটির শিল্প বিষয়ে গ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। ২৯ জানুয়ারি রবিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা (এমপি) তার হাতে সনদপত্র ও ব্রোঞ্জ পদক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। উক্ত প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৬ লক্ষ ৯২ হাজার শিশু অংশগ্রহন করে। যার মধ্যে ৪৭৪ জন শিশুকে জাতীয় শিশু পদক প্রদান করা হয়।
মাজহারুল হাসান সাকিব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা ছাত্র হিসেবে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে তৃতীয় স্থান বা ব্রোঞ্চ পদক অর্জন করে। তার এ সফলতায় ফরিদ আহমেদ একাডেমির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া, অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আবদুল মান্নানসহ একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে সংবর্ধনা প্রদান করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com