

বরিশাল প্রতিনিধি : বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বরিশালের আয়োজনে নগরীর অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে জেলেদের মাঝে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম সহ সহকারী মাধ্যমিক অফিসার, জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির বরিশাল জেলা ও সদরের প্রতিনিধি এবং মৎস্যজীবীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com