

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রবি বার ও সোম বারের (১৯ ও ২০ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যায়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি জানান, এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তী সময়ে জানানো হবে। এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com