

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলে শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন নন্দন ফাউন্ডেশনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।।
উক্ত সভায় নন্দন ফাউন্ডেশনের ধারাবাহিক বিভিন্ন সামাজিক কার্যক্রম কে এগিয়ে নিতে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, নন্দন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেন পারভেজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন।
নন্দন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান সুজন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়াজী, উপ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজু, নারী বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, অর্থ সম্পাদক এ আর স্বাধীন, দপ্তর সম্পাদক তানিয়া আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন, সাহিত্য ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক অর্ণব ফেরদৌস, যোগাযোগ সম্পাদক ইকবাল হোসেন রনি, সাবেক নন্দন ব্লাড ব্যাংকের সভাপতি রিয়াদ হোসেন নন্দন ফাউন্ডেশনের সদস্য নাজমুল নায়েক, জীবন নাহার চাঁদনী প্রমুখ।
আলোচনা সভায় নন্দন ফাউন্ডেশন এর ধারাবাহিক কম্বল বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং যে সকল সদস্য নিষ্ক্রিয় অবস্থায় আছে তাদের একটি প্রতিবেদন পেশ করার জন্য তিন বিশিষ্ট একটি কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com