

চাঁদপুর জেলায় ১'শ ৫০ কেজি ৩ বস্তা জাটকা পাচারকালে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে মামলা দায়েরের পর তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামের মৃত. চেরাগ আলীর পুত্র ও কাদির হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দুলাল দর্জির পুত্র।
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ফরিদগঞ্জ উপজেলায় ১'শ ৫০ কেজি ৩ বস্তা জাটকা পাচার করার সময় নুরুল ইসলাম ও কাদিরকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহানের নেতৃত্বে সংঙ্গীয় সদস্যরা।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মৎস্য আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com