

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল চট্রগ্রামের সীতাকুন্ডে কণ্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গ, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। একই সাথে তিনি বিপুল সংখ্যক আহতদের সুচিকিৎসা ও প্রাণ রক্ষায় ত্বরিৎ যথাযথ ব্যাবস্থা নেয়ার আহ্বান জানান।
পাশাপাশি জাকের পার্টি চেয়ারম্যান ভয়াবহ এ অগ্নিকান্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দানেরও আহ্বান জানান।
মোস্তফা আমীর ফয়সল মর্মান্তিক এ অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্ত এবং কার্যকর প্রতিকারমুলক পদক্ষেপ নেয়ার দাবি জানান। এ ধরনের মর্মান্তিক অনাকাংখিত ভয়াবহ দুর্ঘটনা রোধ এবং জানমাল রক্ষায় অনতিবিলম্বে প্রাণঘাতি ক্যামিকেল পন্যের আমদানী রপ্তানীর আলাদা সুরক্ষিত ডিপো নির্মাণের জোড় দাবি জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com