

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলার আসন্ন ২৭ জুলাই বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে ৮নং ওয়ার্ডবাসীর সমর্থিত প্রার্থী জনাব মো. ওমর ফারুক।
নির্বাচনের তফসিল ঘোষনার আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন ভোট প্রার্থনা করছেন তিনি, সর্বস্তরের প্রিয় মানুষ জনাব মো. ওমর ফারুক ৮নং ওয়ার্ডকে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে এলাকাবাসীর দাবি পূরণের লক্ষে শীর্ষে থাকা জনগনের জনপ্রিয় ব্যক্তি মেম্বার প্রার্থী জনাব মো. ওমর ফারুক কে মেম্বার হিসেবে নির্বাচিত করার জন্য চলছে সর্বস্তরের জনগন ভোটার ও নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা৷ ভোটার ও সমর্থকদের মুখে মুখে ব্যাপক আলাপচারিতা থেমে নেই ভোটারদের খোস গল্পের সেই চায়ের আড্ডা সকল জায়গায় শুরু হয়ে গেছে জনাব মো. ওমর ফারুক এর টিউবওয়েল মার্কার জয়জয়কার, সকল শ্রেনীপেশার ভোটারদের ব্যাপক আলোচনা বিরাজমান৷
ওমর ফারুক টিউবওয়েল প্রতীকে ভোট চেয়ে বলেন আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই আমার প্রিয় ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, ওয়ার্ড বাসীর পাশে থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ নিবো, বাল্য বিবাহ যৌতুক ও নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী পুরুষ ওমর ফারুক ৷ তিনি এক আলাপচারিতায় বলেন আমি যদি নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটে জয়ী হতে পারি তাহলে নিজের জীবনের বিনিময়ে হলেও সমাজের নিরীহ গরিব মানুষের পাশে দাঁড়াবো, ওয়ার্ডকে সন্ত্রাস-দুর্নীতি মাদকমুক্ত একটি আধুনিক ওয়ার্ড করার অঙ্গীকার নিয়ে নির্বাচনী যুদ্ধে টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন মো. ওমর ফারুক ৷ অসহায় মানুষের পাশে থাকার মূল লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জনাব মো. ওমর ফারুক।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com