

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ও বিজয় নগর এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর সুযোগ্য সন্তান জাহাঙ্গীর আলম জাফর মেম্বার প্রার্থী হিসেবে সবার নজর কেড়েছে।
একদিকেতো মুক্তিযোদ্ধার সন্তান। আরেক দিকে এলাকার ডিস ব্যবসায়ী হিসিবে সবার এক পরিচিত মুখ জাফর।
তার এলাকার বিভিন্ন শ্রেণি ও মানুষের সাথে কথা বলে জেনেছি যে, আগামী ২৮শে এপ্রিল দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যদি নিরপেক্ষ ও সার্বজনিন ভাবে ভোটাররা তাদের মূল্যবান রায় দিতে পারে তাহলে উনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
জাহাঙ্গীর আলম জাফর বলেন, যদি জনগণ আমাকে উপযুক্ত মনে করে ২৮শে এপ্রিল নির্বাচনে আমাকে কদম ফুল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি বর্তমান সরকার প্রদত্ত বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন ব্যাপক অবদান রাখব বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করি।
তিনি আরও বলেন, যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই, তাহলে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, চুরি-ডাকাতি, রাহাজানি থেকে ওয়ার্ডের মানুষকে মুক্ত রাখবো এবং শালিশ-বাণিজ্যে এবং সরকারের প্রদত্ত সুযোগ সুবিধার ক্ষেত্রে কারো থেকে কোন প্রকার অনৈতিক সুবিধা গ্রহণ করবেন না।
তিনি আরও বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা তার পবিত্র রক্ত আমার শরীরে প্রবাহিত। আমার মা প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা ৩০ হাজার টাকা পেয়ে থাকেন। আমি যদি মেম্বার নির্বাচিত হই তাহলে আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে সবরকম সহযোগীতা করবো। আমি কারো থেকে কোন কাজে একটি টাকা পয়সাও নিব না। এটা নির্বাচনের আমার বড় অঙ্গীকার এবং জনগেণের যেকোন বিপদ-আপদে আমি আমার সাধ্য পরিমাণ জনগণের পাশে থাকার চেষ্টা করব।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com