

লক্ষ্মীপুর জেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় জনতা তাঁকে আটক করে গণধোলাই দেন।
আটক সাবিক হোসেন থানা ছাত্রলীগের সদস্য ও সদর উপজেলা আটিয়াতলী এলাকার সেলিম ভূঁইয়ার ছেলে। ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাবিক হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসেনের নেতৃত্বে জকসিন বাজার, জুগিরহাট ও ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছিল। ৪ আগস্ট লক্ষ্মীপুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করে চার শিক্ষার্থী হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাকিব। এই হত্যাকাণ্ডের মামলার আসামি সাকিব। এর পর থেকে আত্মগোপনে চলে যান।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাঁকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, সাকিব নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। পাশাপাশি লক্ষ্মীপুর সদরের বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com