

চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি উড়োজাহাজে আগুন লেগেছে। বিমানটিতে ১১৩ যাত্রী এবং ৯ ক্রু ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ যাত্রী।
বৃহস্পতিবার চীনের চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বত এয়ারলাইনসটির ওই যাত্রীরা নিরাপদে রয়েছেন।
তিব্বত এয়ারলাইনস জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
চীনা আরেকটি রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে— উড়োজাহাজটি থেকে তীব্র মাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে লোকজনকে রানওয়েতে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com