
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গত রোববার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য সে প্রতিবেশী এক সহপাঠীকে ডাকতে যাচ্ছিল। পথে সুযোগ বুঝে পরিমল ভক্ত ওই শিশুকে জোরপূর্বক নিজের ঘরের ভেতর নিয়ে যান এবং দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় গতকাল মঙ্গলবার শিশুটির বাবা বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি-অপারেশন) দায়িত্বে থাকা রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "শিশুর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। এছাড়া ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com