

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুরে ইসলামপুরে ২টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানাসহ ভাটাগুলো গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর সহকারী কমিশনার (ভুমি) রেজোয়ান ইফতেকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার শাহা উপস্থিত ছিলেন।
পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ হিয়া ব্রিক্স ও পৌর শহরের গোরস্থান মোড়ে মেসার্স সওদাগর ব্রিক্সদ্বয়ের ভাটা মালিককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ভাটাগুলোতে তৈরি করা কাচা ইট, পানি,চুল্লী ভেকু মেশিন দিয়ে গুডিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে সারাদেশের ন্যায় পরিচালিত এ অভিযান ইসলামপুরসহ সারা জেলায় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসলামপুর সহকারী কমিশনার ভুমি রেজোয়ান ইফতেকার।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com