

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী চাটখিল থানার খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে দীর্ঘ অভিযান চালিয়ে,
চাটখিল, চাঁদপুর জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ থেকে ৩ মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছ।
এ সময় গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরদের হেফাজত হতে H-POWER মডেলের রেজিস্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
৬ মে (শনিবার) সন্ধ্যায় চাটখিল থানায় গ্রেফতারকৃত আসামী মানিক হোসেন ( জুয়েল), পিতা- শফিকুল ইসলাম সাং- ভাউরখাড়া, মোঃ ফজলে রাব্বি, পিতা- অজি উল্যাহ, সাং- জাফর নগর, উভয় থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর, আল মামুন, পিতা- জসিম উদ্দিন, সাং- মানিকপুর, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীদের
ও উদ্ধারকৃত মোটরসাইকেল চাটখিল থানায় সোপর্দ করেন এসআই কামরুজ্জামান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন দৈনিক ভোরের সময় পত্রিকার প্রতিনিধি কে জানান, গত ৪ মে দিবাগত রাত খিলপাড়া ইউনিয়নের মজ্জাতপাড়া মোল্লা বাড়ীর বাসিন্দা মোঃ আবদুল বাতেনের ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। ওসি গিয়াস উদ্দিন বলেন, তিনি এই ব্যাপারে চাটখিল থানায় একটি অভিযোগ করলে, আমি এর তদন্তের দায়িত্ব প্রদান করি খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কামরুজ্জামানের উপর। তদন্তকালে এসআই কামরুজ্জামান মোটরসাইকেল চুরির সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে। চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এই ব্যাপারে চাটখিল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com