চাটখিলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে আফরা বিনতে কায়েস নামের দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির নিজ পুকুরে ঘটনাটি ঘটে।মৃত আফরা বিনতে কায়েস হচ্ছে নোয়াখলা ইউনিয়নের উত্তর শ্রীনগর গ্রামের দেওয়ানজী বাড়ির কায়সার জামিলের মেয়ে। 

স্থানীয় সূত্র বলছে, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে দুপুর আড়াইটায় ভাসতে দেখেন মেয়েকে। পরে উদ্ধার করে চাটখিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময়ে মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর মেহের আলী হাজীবাড়ির মোহাম্মদ মহিন উদ্দিন এর ছেলে  ফয়সাল মাহমুদ নামের দশ বছরেরও আরেকটি শিশুর পানি ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে চাটখিল থানার ওসি তদন্ত বিমল চন্দ্র জানান, খবর পেয়ে চাটখিল থানা পুলিশ উভয় স্থানে গিয়েছে এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।