
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে মীম ফজলে আজিমকে সভাপতি এবং আক্তারুজ্জামান আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে সংগঠনের ওয়েবসাইটে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান।
কেন্দ্রীয় কমিটি জেলা শাখাকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com