

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ: তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর Victory Run With Bulbul for Chapainawabganj ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
আজ বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ট্রাক টার্মিনালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আবু বক্কর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করেছেন ৫ হাজার একশত জন তরুণ যুবক।
বলেন, আসছে আগামী ০৫ ডিসেম্বর সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়ে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এডভোকেট শফিক, এনায়েতুল্লাহ, এ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com