
চাঁপাইনবাবগঞ্জ : সীমান্তে বিশেষ টহল এবং চেকপোস্ট স্থাপনের মধ্য দিয়ে (৫৩ বিজিবি) মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে একটি সফল অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাঘববাটি এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি সীমান্ত অতিক্রমের সময় ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করলে ০২টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
উল্লেখ্য, (৫৩ বিজিবি) গত ১৫ ডিসেম্বরও একটি অভিযানে ০৪টি বিদেশী পিস্তল, ০৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছিল।
চাঁপাইনবাবগঞ্জের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
