
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা ও তাঁর জামাইয়ের বিরুদ্ধে।
শনিবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী দম্পতির বড় জামাই এ.কে. আজাদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ.কে. আজাদ অভিযোগ করেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে অবস্থিত তাঁর মালিকানাধীন মার্কেটসহ বাড়িটি দখলের চেষ্টা করছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশাররফ হোসেন ও তাঁর ছোট জামাই সোহেল রানা। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে আদালত ওই জমির (আর.এস. দাগ নং ১১৪৯) ওপর ১৪৪ ধারা জারি করেন।
অভিযোগে বলা হয়, আদালতের নির্দেশনা অমান্য করে গত এক বছর ধরে মোশাররফ হোসেন ও সোহেল রানা জোরপূর্বক মার্কেট ও বাড়িটি দখল করে রেখেছেন। এ সময় তাঁরা বাড়ি ও মার্কেটের ভাড়া বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা অবৈধভাবে উত্তোলন করছেন। মালিক পক্ষ দখল ছাড়তে বললে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশাররফ হোসেন মুঠোফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রতিকার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com