
এস আলমগীর হোসেন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নির্মাণ শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহ নেয়ামতুল্লাহ কলেজের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা শহিদুল হুদা অলক ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। এ ছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তা জোরদার ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
সভায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com