
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এবং বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন—বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫০), হাসিনা বেগমের ভাইয়ের মেয়ে আশা খাতুন (২৮) এবং আশা খাতুনের মেয়ে মিম (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে বাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। সকালে ওই মই ধরার সময় প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের বাঁচানোর জন্য এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com