
শিবগঞ্জের চকপাড়া সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ (বিজিবি)র তল্লাশি অভিযান; নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ তদারকি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শুক্রবার সকাল ১০:৩০ টায় লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য সংবাদ সম্মেলনে জানান।
তিনি বলেন, সীমান্ত এলাকা দিয়ে বড় অস্ত্র চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অস্ত্র উদ্ধার করে।
লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দুর্বৃত্তরা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করতে পারে। এজন্য বিজিবি মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক সীমান্তে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং বিশেষ তহলীর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হচ্ছে।
