

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।
এ সময় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়। প্রতীক ঘোষণার আগে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন এবং সবাইকে বিধিনিষেধ মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ-০৩ সংসদীয় আসনে দলীয় প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দল মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এবং ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুল।
জেলার তিনটি আসনেই অংশগ্রহণকারী সব প্রার্থী তাদের নিজ নিজ দলীয় মনোনয়ন অনুযায়ী প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com