

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার ২৭ জুন সকালে চাঁদপুরের ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদে চাঁদপুর মডেল থানা কতৃক বিট পুলিশং আয়োজনে আইন শৃংখলা ও মাদক, নিয়ে আলোচনা করেন।
চাঁদপুর সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক চৌধুরী, এবং বালিয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বিট পুলিশং অফিসার এ এস আই মোঃ মিজান, বালিয়া ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ জাকির হোসেন বহদার, ইউনিয়ন বিট পুলিশং সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উল্লাহ পাটোয়ারী এবং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক চৌধুরী এলাকায় মাদক বিরোধী এবং ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, চুরি, রাস্তায় অসময়ে আড্ডা দেওয়া যাবেনা, ইউনিয়নে বহিরাগত লোক রাতে আড্ডা দিলে সাথে সাথে থানায় ফোন দিয়ে জানাবেন।
ইউনিয়ন বিট পুলিশং দায়িত্ব প্রাপ্ত অফিসার মোঃ এ এস আই মোঃ মিজান উপস্তিত সবাইকে বলেন যখন মাদক এবং কোন অনিয়ম দেখেন সাথে সাথে ফোন করে জানাবেন। এসময় বক্তব্য রাখেন ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি, মোঃ জাকির হোসেন বহদার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উল্লাহ পাটোয়ারী , ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহসভাপতি মোঃ ওমর ফারুক তালুকদার , ইউপি সদস্য।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com