

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীতে জমে থাকা কচুরীপানা দ্রুত অপসারণ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ এপ্রিল চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীতে জমে থাকা কচুরীপানা দ্রুত অপসারণ করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব ড. সাফায়েত আহাম্মদ সিদ্দিকী, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিডি ক্লিনের সদস্য, রেড ক্রিসেন্টের সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় ৭ বছর আগে নদী উদ্ধার কার্যক্রম শুরু হয়। নদীর নাব্যতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীকে বাচিঁয়ে রাখতে হবে। এর প্রেক্ষিতে ডাকাতিয়া নদীকে বাচিঁয়ে রাখতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই বলে মনে করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com