

চাঁদপুরের শাহরাস্তিতে পাঁচশত গ্রাম গাজা সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী আটক করেছে চাঁদপুর পুলিশ।
বুধবার ১৫ মে ৬ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে সেলিমের ছাতির দোকান ঘর হইতে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঐ সময় তার হেফাজত হতে ৫০০(পাঁচশত) গ্রাম গাজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম(৫০), পিতা-মৃত ফজর আলী, গ্রাম- সাতপুকুরিয়া (মিল বাড়ী) , থানা- মনোহরগঞ্জ, জেলা -কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে। আসামী জব্দকৃত গাঁজা বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১০, তারিখ-১৫/০৫/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯ (ক) রুজু করা হইয়াছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।
মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com