

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ৯ বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের সফল ইউপি সদস্য নবনির্বাচিত ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নেছার আহমেদ তালুকদার কে শপথ বাক্য পাঠ করাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
সোমবার ২০ ফেব্রুয়ারী সকালে বালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নেছার আহমেদ তালুকদার উপজেলায় শপথ বাক্য পাঠ করেন।
সাবেক ইউপি সদস্য মোঃ আহসান তালুকদার নির্বাচনে মামলা জটিলতার কারণে তাহার প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ার কারণে অপর প্রার্থী নেছার আহমেদ এক ভাবে নির্বাচিত হন।
তার পরে বাতিল হওয়া প্রার্থী আহসান তালুকদার হাইকোর্ট আপিল করলে নেছার আহমেদ তালুকদারের প্রার্থিতা স্থগিত করা হয়।
মামলা দীর্ঘদিন শুনানি শেষে হাইকোর্ট ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদার কে নির্বাচিত ইউপি সদস্য হিসেবে রায় ঘোষণা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com