

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) দুপুরের দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের বঙ্গবন্ধু সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্ল্যাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহত যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com