

মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ
বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে দলটি।
রবিবার বিএনপির দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে জেলা বিএনপির সভাপতি মানিক শোকজের বিষয়টি স্বীকার করে বলেন, আমাকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের বিষয়টি জানানো হয়েছে। আমি আজ-কালের মধ্যেই উত্তর দেব।
তিনি আরও বলেন, সাংবাদিক জুলকারনাইনের অনুরোধে দুপক্ষের কিছু ঝামেলা আমি মীমাংসা করতে গিয়ে এ বিব্রত অবস্থায় পড়েছি। আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।
আশা করছি, দল আমার জবাবে সন্তুষ্ট হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com