

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ২৬ মার্চ চাঁদপুর জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে প্রথম প্রহরে অঙ্গীকার ভাস্কর্য প্রাঙ্গনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব অপর্ণা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব ইমরান শাহারীয়ার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাখাওয়াত জামিল সৈকত,সদর এসিল্যান্ড হেদায়েত উল্লাহ ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com