

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
"শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়" প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় উক্ত দিবস উদযাপনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তীতে অনুষ্ঠিত এক আলোচনা সভা, শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর, নাছির উদ্দিন আহমেদ, সভাপতি, জেলা আওয়ামী লীগ চাঁদপুর।
আবু নঈম পাটওয়ারী দুলাল সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ চাঁদপুর, রতন কুমার মজুমদার, অধ্যক্ষ, পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর, ডা. পীযূষ কান্তি বড়ুয়া সহ জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর।
সভায় বক্তারা বলেন, প্রিয় শেখ রাসেল বাঙালি জাতির কাছে এক যুগোত্তীর্ণ মানব। যিনি অবুঝ থেকেও দেশের জন্য জীবন দিয়ে গেছেন স্ব-পরিবারে।
বাঙালি জাতি তার মধ্যে খুঁজে পায় রূপকথার মতো নিজস্ব ছেলে বেলাকে। প্রিয় শিশু রাসেল বাঙালি জাতির ইতিহাসের এক জ্বলন্ত প্রতীক হয়ে থাকবে আজীবন।
বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com