

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম দিদার যোগদান করেছেন।
বুধবার ১১ মে তিনি সদ্য বিদায়ী মাহমুদা বেগমের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি চাঁদপুর পৌর ভূমি অফিসে দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীর আলম দিদার আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদানের পর ইউপি চেয়ারম্যান, মেম্বার সচিবদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
জাহাঙ্গীর আলম দিদার ইউনিয়নের (ভূমি) সহকারী হিসেবে সরকারি নির্দেশ মোতাবেক যাতে জনগণের দৌড়গোড়ায় সেবা সহজীকরণ করা যায় সেই দিকে তিনি লক্ষ রাখবেন বলে তিনি জানান।
তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাসিন্দা।
উল্লেখ্য জাহাঙ্গীর আলম দিদার এর আগে পৌর ভূমি অফিসে সততা, সুনাম ও নিষ্ঠার সাথে মানুষের সেবা দিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com